শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

বগুড়া পৌর ভবনে রাতের আধারে দুর্বৃত্বদের হানা গ্রিল ভেঙ্গে ষ্টিলের আলমিরা থেকে সাড়ে ৩লাখ টাকা চুরি -গ্রেফতার ১

Reporter Name / ১৮ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০১৫

নিজস্ব সংবাদ দাতা ঃ বগুড়া পৌর সভা ভবনে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে । রাতের আধারে একটি সঙ্গবদ্ধ বদ্ধ চোরের দল পৌর ভবনে গ্রিল ভেঙ্গে নগদ প্রায় সাড়ে ৩লাখ টাকা লুটে নিয়ে গেছে । রাত্রিকালিন পাহারা থাকাবস্থায় এধরনের চুরির ঘটনা বড় ধরনের রহস্যর সৃষ্টি হয়েছে । এঘটনায় নাইট গার্ডকে আটক করেছে পুলিশ।
জানা গেছে , পৌর সভার হিসাব রক গত রবিবার বিকালে প্রতিদিনের ন্যায় বিভিন্ন খাত থেকে উত্তোলন করা নগদ অর্থ পরের দিন ব্যাংকে জমা দেবার জন্য অফিস ভবনের হিসাব রক অফিসের ষ্টিলের আলমিরায় রেখে দিয়েছিলেন । পর দিন সোমবার যথারীতি সকালে এসে তিনি রুমের জানালার গ্রিল ভাঙ্গা দেখতে পান। পরে খেয়াল করে বুঝতে পারেন অফিসের ষ্টিল আলমিরার দরজা ভাঙ্গা হয়েছে এবং ভেতরে রাখা সর্ব মোট ৩লাখ ৫৪হাজার টাকা যথাস্থানে নেই । বিষযটি তিনি তৎনাত বিষয়টি উর্ধতনদের অবহিত করেন।
এব্যপারে বগুড়া পৌর মেয়র এ্যাড ঃ মাহবুবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি সংবাদ সংস্থা এফএনএসকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন । এব্যপারে পৌর সভার সচিব রেজাউল করিম বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন । এঘটনায় আমির আলী নামের নাইট গার্ডকে গ্রেফতার করেছে পুলিশ । সে শহরের মালতীনগর এলাকার আলিম উদ্দিনের পুত্র ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed and Hosted By: ALL IT BD 01722461335