শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

সাংবাদিক লাঞ্ছিত: বিক্ষোভ, তথ্যমন্ত্রীর সমবেদনা

Reporter Name / ৮ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০১৫

জিটিবি নিউজ ঃ ফেনীতে যুবদল নেতার হাতে সময় টিভির রিপোর্টার আতিয়ার সজল লাঞ্ছিত হওয়ার ঘটনায় গতকাল মঙ্গলবার দুপুরে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে ফেনীর কর্মরত সাংবাদিকরা। এ সময় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু মুঠোফোনে মানববন্ধনে সংহতি প্রকাশ করে সাংবাদিক সজলের প্রতি সমবেদনা জানান। এ ঘটনাটির সুষ্ঠু বিচার নিশ্চিত করতে ফেনী জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন বলেও জানান মন্ত্রী। ফেনী প্রেস ক্লাব সভাপতি নুরুল করিম মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জমির বেগের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য দেন- প্রেস ক্লাবের সাবেক সভাপতি মির হোসেন মীরু, আবু তাহের, বখতেয়ার ইসলাম মুন্না, সহ-সভাপতি কামাল উদ্দিন ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক রবিউল হক রবি, রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আজাদ মালদার, দৈনিক কালের কণ্ঠের ফেনী প্রতিনিধি আসাদুজ্জামান দারা, বাংলামেইলের ফেনী জেলা প্রতিনিধি মুহাম্মদ আরিফুর রহমান প্রমুখ।প্রতিবাদ সমাবেশে বক্তারা সাংবাদিক সজলের ওপর হামলাকারী আনোয়ার পাটোয়ারী তার ভাগিনাকে অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানান। অন্যথায় সাংবাদিকরা দুর্বার আন্দোলন গড়ে তুলবে বলে হুশিয়ারি দেওয়া হয়।
প্রতিবাদ সভার আগে সাংবাদিকদের বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে মিলিত হয়। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সমাবেশে প্রেস ক্লাবের সাংবাদিক ছাড়াও জেলায় ও উপজেলায় কর্মরত বিপুলসংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, গত ১২ জুলাই ফেনী প্রেস ক্লাবের সহযোগী সদস্য ও সময় টিভির ফেনীর রিপোর্টার আতিয়ার সজলের ওপর হামলা করে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারী ও তার সহযোগিরা। এ সময় সজলকে পিস্তল উঁচিয়ে গুলি করার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় দুইজনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed and Hosted By: ALL IT BD 01722461335