শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

পার্বতীপুরে পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ একজন গ্রেফতার

Reporter Name / ১০ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০১৫

পার্বতীপুর, দিনাজপুর সংবাদদাতা ঃ দিনাজপুরের পার্বতীপুরে হলদীবাড়ী-বছিরবানিয়া সড়কের হাঁড়িভাঙ্গা সেতু এলাকা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি বিদেশি পিস্তল ২টি ম্যাগজিন ও ৪ রাউন্ড তাজা গুলিসহ নুর বক্ত (৩৬) নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩ সিপিসি-২। নুর বক্তের বাড়ি উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চৈতা পাড়া গ্রামে। তার পিতার নাম আবদুল আজিজ ওরফে বাবু।
র‌্যাব কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার আকরাম হোসেন জানান- গোপন সূত্রে খবর পেয়ে এক র‌্যাব সদস্য পার্বতীপুরের চন্ডিপুর ইউনিয়নের হলদীবাড়ী-বছিরবানিয়া সড়কে ধাওয়া করে হাঁড়ি ভাঙা সেতু এলাকা থেকে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে আমেরিকায় তৈরি একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এর আগেও তাকে গ্রেফতারের জন্য র‌্যাব একাধিক বার অভিযান চালায়। তৃতীয় দফার অভিযানে সে র‌্যাবের জালে আটকা পড়ে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্ততি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed and Hosted By: ALL IT BD 01722461335