শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

আসছে চাষী পরিচালিত ‘অন্তরঙ্গ’

Reporter Name / ৮ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০১৫

জিটিবি নিউজ বিনোদন: চাষী নজরুল ইসলাম বেঁচে আছেন তাঁর সৃষ্টির মধ্যে। চলচ্চিত্রের এই কারিগর মৃত্যুর আগে দুটি ছবির কাজ শুরু করেছিলেন। তবে পুরো কাজ শেষ করতে পারেননি। সামান্যই বাকি ছিল। সেই সামান্য কাজটুকু শেষ করেছেন তাঁর দীর্ঘদিনের সহকারী তারেক শিকদার। এমন তথ্যই দিলেন চাষী নজরুল ইসলামের স্ত্রী জোৎস্ন্যা কাজী।

মুঠোফোনে কথা হয় তারেক শিকদারের সঙ্গে। তিনি বলেন, ‘ওনার সঙ্গে প্রায় দুই যুগ কাজ করেছি। এত দিনের অভিজ্ঞতা থেকে ভালোমতোই ছবি দুটির কাজ শেষ করতে পেরেছি। এরইমধ্যে অন্তরঙ্গ নামের ছবিটি সেন্সর ছাড়পত্রও পেয়েছে।’

অন্তরঙ্গ ছবির প্রযোজনা করেছে এরই অভিনেত্রী আলিশা প্রধানের ব্যবসাপ্রতিষ্ঠান কার্নিভাল মোশন পিকচার্স। তাঁর সঙ্গে অভিনয় করেছেন ইমন, দিতি, অরুণা বিশ্বাসসহ অনেকে।

আলিশা ও ইমনআলিশা এবং তাঁর প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম ছবি অন্তরঙ্গ। অন্যদিকে, চাষী নজরুল ইসলামের শেষ দুটি ছবির একটি এটি। মুঠোফোনে আলিশা বলেন, ‘এই ছবির সঙ্গে অনেক আবেগ জড়িয়ে আছে। আশা করছি, চাষী নজরুল ইসলামের শেষ ছবির একটি হিসেবে দর্শকেরা একে ইতিবাচকভাবে গ্রহণ করবেন।’

আলিশা জানান, তাঁদের ইচ্ছে ছিল আগামি আগস্টেই ছবিটি মুক্তি দেওয়ার। কিন্তু ব্যবসায়িক দিক চিন্তা করে মুক্তির জন্য ঈদুল আজহার সময়টা এখন ভাবা হচ্ছে। সবকিছুই চূড়ান্ত হবে আগামি সপ্তাহের মধ্যে। তবে চাষীর হাত ধরে আলিশা-ইমনের রসায়ন দেখতে দর্শকদের খুব বেশি দিন দেরি করতে হবে না, এটা নিশ্চিত করেছেন আলিশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed and Hosted By: ALL IT BD 01722461335