শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

বিয়ের অনুষ্ঠানে ঝগড়া গোলাগুলি, নিহত ২১

Reporter Name / ৮ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০১৫

আন্তর্জাতিক নিউজ ডেস্ক : আফগানিস্তানের উত্তরাঞ্চলে একটি বিয়ের অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ঝগড়ার জের ধরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১০ জন। আনদারাব জেলায় স্থানীয় সময় গতকাল রাতে ওই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত দুই পক্ষের মধ্যে এ হামলার ঘটনা ঘটে। বাঘলান প্রদেশের গভর্নরের মুখপাত্র জায়েদ বাশারাত এই কথা জানিয়েছেন।
তবে জেলার পুলিশ কর্মকর্তা গুলিস্তান কাসানি জানান, এক প্রাদেশিক পুলিশ কর্মকর্তার আত্দীয়কে হত্যার পর সংঘর্ষ শুরু হয়। তিনি জানান, স্থানীয় এক মোল্লার ছেলের বিয়েতে প্রায় ৪০০ অতিথি উপস্থিত হয়েছিলেন। এসব অতিথিদের মধ্যে পরস্পর বিরোধী দুটি গোষ্ঠীর লোকজনও উপস্থিত ছিলেন। এই দুই পক্ষের মধ্যে বহু বছর ধরে সংঘাত চলছিল। তাদের মধ্যে দ্বন্দ্বের জের ধরেই গোলাগুলি হয়। নিহতদের অধিকাংশই ওই বিয়ের অনুষ্ঠানের অতিথি। এএফপি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed and Hosted By: ALL IT BD 01722461335