শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

নন্দীগ্রামে পৌর জাতীয় পার্টির ৯টি ওয়ার্ড কমিটি গঠন সম্পন্ন

Reporter Name / ১১ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০১৫

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার নন্দীগ্রামে পৌর জাতীয় পার্টির ৯টি ওয়ার্ড কমিটি গঠন সম্পন্ন হয়েছে। নন্দীগ্রাম পৌর জাতীয় পার্টির আহবায়ক প্রভাষক মাসুদ পারভেজ রানা, যুগ্ম আহবায়ক ইউনুস আলী ও আ.আজিজ দায়িত্ব গ্রহণের পর সংগঠনকে গতিশীল এবং শক্তিশালী করার লক্ষ্যনিয়ে কর্মতৎপরতা শুরু করে। এরপর পর্যায়ক্রমে নন্দীগ্রাম পৌর এলাকার ৯টি ওয়ার্ডে জাতীয় পার্টির ওয়ার্ড কমিটি গঠন কার্যক্রম শুরু করে। যা ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। নন্দীগ্রাম পৌর জাতীয় পার্টির আহবায়ক প্রভাষক মাসুদ পারভেজ রানার সাথে কথা বললে তিনি বলেন, জাতীয় পার্টির আদর্শ ও গঠনতন্ত্র অনুস্মরণ করে সাংগঠনিক কার্যক্রমসহ ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। ওয়ার্ড কমিটিতে যাদের স্থান দেয়া হয়েছে তারা সক্রিয় রয়েছে। তাই যেকোন সময় দলের কর্মসুচিতে অংশগ্রহণ করতে প্রস্তুত। জাতীয় পার্টির বগুড়া জেলা কমিটির নির্দেশনা অনুযায়ী পৌর জাতীয় পার্টির পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এতে সংগঠন আরো শক্তিশালী হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed and Hosted By: ALL IT BD 01722461335