শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

ধামইরহাটে বৈদুত্যিক ট্রান্সফরমারের তার চুরি, আটক-০৩

Reporter Name / ১১ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০১৫

ধামইরহাট প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার (কয়েল) চুরির ঘটনায় ৪ জনকে আটক করেছে থানা পুলিশ। এ ব্যাপারে ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত ৩ জনকে নওগাঁ কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
ধামইরহাট থানার ওসি (তদন্ত) আ. রহমান জানান, গত কয়েকদিন পূর্বে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি সাথে একটি সংঘবদ্ধ চক্র কাজ করছে বলে এলাবাসী অভিযোগ করেন।

এর প্রেক্ষিতে গত রবিবার সন্ধ্যায় ট্রান্সফরমারের তার (কয়েল) চুরি করে অন্যত্র বিক্রির সময় এসআই শাহিনসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে থানার সন্নিকটে নিমতলী মোড় থেকে চুরিকৃত তারসহ হাতে নাতে উপজেলার চকশবদল গ্রামের মমির উদ্দিনের ছেলে মোবারক (২২), পৌর সদরস্থ্য চকযদু গ্রামের দিপনারায়ন পাল (ঘুল্লা)’র ছেলে রাজেন পাল (৪২), ও পাবনা জেলার বেড়া উপজেলার তালিভানগর গ্রামের আজিবরের ছেলে হবিবর বিশ্বাস (৪০)কে আটক করে।
এ বিষয়ে ধামইরহাট থানার ওসি মীজা. মো. আ. ছালাম জানান, যেহেতু বরেন্দ্রের গভীর নলকূপের ট্রান্সফর চুরির ঘটনা ঘটেছে, তাই নলকুপের অপারেটর পিড়লডাঙ্গা গ্রামের মৃত হবিবরের ছেলে মনছুর বাদী হয়ে ধামইরহাট থানায় মামলা দায়ের করেন, মামলা নং-০৪, তারিখ ০২/০৮/১৫ ইং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed and Hosted By: ALL IT BD 01722461335